Featured Post Today
print this page
Latest Post

আমি এবং আমার দুই সন্তান শ্রেষ্ঠ ও শৌর্য

মেরন সান স্কুল এন্ড কলেজের চকবাজার ক্যাম্পাসের মহান বিজয় দিবস উদযাপন, ফলাফল প্রকাশ ও সাংষ্কৃতিক অনুষ্ঠান ২০১৬



0 comments

একাত্তরের ছড়া

একাত্তরের সাত তারিখে
কী শুনেছে লোক ?
মুক্তি লাভের শ্লোক !
একাত্তরের পঁচিশ তারিখ
কী দেখেছে দেশ ?
রক্ত রঙিন বেশ !

একাত্তরের নয়খানি মাস
কী দেখেছে কাল ?
আকাশ বাতাস লাল !

একাত্তরের চৌদ্দ তারিখ
কী দেখেছে ঘাস ?
বুদ্ধিজীবির লাশ !

একাত্তরের ডিসেম্বরে
কী শুনেছে কান ?
জয় বাংলার গান !
0 comments

জবাব দিতেই হবে অং সান সুচি

শান্তিতে নোবেলের এ কেমন রুচি ?
মননের নেতা হন হননের দোষী !
শিশুদের হত্যায় আপনি কি খুশি ?
জবাব দিতেই হবে অং সান সুচি !

জীব হত্যা মহাপাপ-আছে ত্রিপিটকে ,
নরহত্যা করে কেন আপনার লোকে ?
মানুষ কি জীব নয় ? ভাবি আজ বসি !
জবাব দিতেই হবে অং সান সুচি !

অহিংসার চেতনায় দীক্ষিত যদি ,
মুমিনের রক্তে কেন বহে নদী ?
আমরা কি এভাবেই শান্তিকে খুঁজি ?
জবাব দিতেই হবে অং সান সুচি !

মানুষেরা ভাই ভাই-আপনারা বলেন !
কেন তবে নির্দয় কূটচালে চলেন ?
আমরা কি এটাকেই ' সভ্যতা ' বুঝি ?
জবাব দিতেই হবে অং সান সুচি !

বুলি বেশ ফুটছিল মানবের প্রেমে ,
হঠাতই আটকালো দানবের ফ্রেমে !
এটাই কি আপনার নোবেলের পুঁজি ?
জবাব দিতেই হবে অং সান সুচি !
0 comments
 
Support : Copyright (Kutubi) © 2017. Shihub Iqbal (শিহাব ইকবাল) - All Rights Reserved
Proudly powered by CBN